
দুবাইঃ ইকোনমি শ্রেনী যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক করতে বিশ্বের প্রথম ‘ইউ-ড্রিম (U-Dream)’ হেডরেস্ট সংযোজন করেছে এমিরেটস । অত্যাধুনিক এই উদ্ভাবনী হেডরেস্ট ঘুম বা বিশ্রামের সময় যাত্রীদের মাথা ও ঘাড়ের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এই প্রকল্পে এমিরেটস উল্লেখযোগ্য বিনিয়োগ করছে এবং ইতোমধ্যে এবং উড়োজাহাজগুলোতে এই হেডরেস্ট স্থাপনের কাজ শুরু হয়েছে।ইউ-ড্রিম একটি বহুমুখী সমন্বয়যোগ্য (মাল্টি-ওয়ে অ্যাডজাস্টেবল) হেডরেস্ট,। সাফরান সিটস (Safran Seats)-এর উদ্ভাবিত Z400 সিটের অংশ হিসেবে তৈরি প্যাডযুক্ত চামড়ার এই হেডরেস্টে রয়েছে ভাঁজযোগ্য সাইড উইংস, যা মাথা ও ঘাড়কে আলতোভাবে ধরে রাখে। ফলে যাত্রীর মাথা সামনে বা পাশে হেলে পড়ার সম্ভাবনা থাকে না। এছাড়া এটি যাত্রীর উচ্চতা ও শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে উপরে-নিচে মুভ এবং কাত করা যায়।ইউ-ড্রিম হেডরেস্ট ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (EASA)-এর কঠোর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে পরীক্ষিত ও অনুমোদিত। যাত্রীরাদের দ্বারা এই হেডরেস্টগুলো ব্যপকভাবে প্রশংসিত হচ্ছে। প্রয়োজন পড়লে এমিরেটসের কেবিন ক্রুরা এটি ব্যবহারে যাত্রীদের সহায়তা করছেন। প্রতিটি ফ্লাইটের পর চামড়ার হেডরেস্ট সহজেই পরিষ্কার ও জীবাণুমুক্ত করা সম্ভব হচ্ছে।বর্তমানে এমিরেটসের তিনটি এ৩৫০ উড়োজাহাজে ইউ-ড্রিম হেডরেস্ট ব্যবহৃত হচ্ছে। সাফরান সিটসের সহযোগিতায় চলতি বছরের মধ্যেই এমিরেটসের সব এ৩৫০ উড়োজাহাজে এগুলো স্থাপন করা হবে। এছাড়া অর্ডারকৃত সব ২৭০টি বোয়িং ৭৭৭এক্স উড়োজাহাজগুলোতে এগুলোর সংযোজন কারখানাতেই সম্পন্ন করা হবে । ২০২৭ সাল থেকে রেট্রোফিট করা এয়ারবাস ৩৮০ ও বোয়িং ৭৭৭ উড়োজাহাজগুলোতেও ধাপে ধাপে ইউ-ড্রিম হেডরেস্ট স্থাপন শুরু হবে।
