
কক্সবাজার : সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আঘাত হেনেছে টর্নেডো। এতে সৈকতে অবস্থান করা পর্যটকরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে টর্নেডোটি আঘাত হানে।কক্সবাজার বিচ কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, টর্নেডোটি সাগরের দিক থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে এসে সৈকতে আঘাত হানে। এতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে যায়।আতঙ্কিত পর্যটকদের ছোটাছুটিতিনি বলেন, ‘ঘটনাটি খুব অল্প সময়ের হলেও টর্নেডোর তীব্রতায় সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো পর্যটক বা ব্যবসায়ী হতাহত হননি।’এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, ‘সাগরপারে দেখা ঘূর্ণি বাতাসটি আসলে একটা দুর্বল প্রকৃতির টর্নেডো। আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এটা নিশ্চিত হয়েছি। এগুলো সাধারণত খুবই ধ্বংসাত্মক হয় এবং দ্রুত সেখান থেকে নিরাপদ জায়গায় আসতে হয়। এর কবলে পড়লে মৃত্যু প্রায় অবধারিত। এতে থাকা হাতির শুরের মতো অংশটি যা স্পর্শ করবে, তাকে ১০০ ফুট বা আরও ওপরে নিয়ে সবকিছু দুমরে মুচরে ফেলে।’-জাফর আলম










