
ঢাকাঃ বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে উড়োজাহাজ হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। ভয়াবহ হামলা চালিয়েছে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে।দেশ দু’টির মধ্যে উত্তেজনার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় এয়ারলাইন্স গুলোকে সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি।ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) জানিয়েছে, ইউরোপীয় এয়ারলাইন্স গুলোর উচিত বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান উপসাগরের জলসীমার ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করা।বিবৃতিতে ইএএসএ বলেছে, ‘অপ্রত্যাশিত সামরিক পরিস্থিতি এবং সেই সাথে ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের শঙ্কার কারণে সংশ্লিষ্ট আকাশসীমার সব উচ্চতা ও ফ্লাইং লেভেলে বেসামরিক বিমান চলাচলের জন্য উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।’এর আগে গত সপ্তাহেও সংস্থাটি এয়ারলাইন্স গুলোকে ইরান, ইরাক এবং লেবাননের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা না করার পরামর্শ দিয়েছিল।














