monitor-logo
Advertisement
Tuesday, July 14, 2026
monitor-logo
VIDEO
Airlines and Routes
উড়োজাহাজ বহরে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ যুক্ত করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

উড়োজাহাজ বহরে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ যুক্ত করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা: দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে বহরে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ যুক্ত করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।প্রায় ১ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটি টাকা) মূল্যের এই বহর সম্প্রসারণ পাঁচটি আন্তর্জাতিক বিমান লিজিং প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এটি বাংলাদেশের কোনো এয়ারলাইন্সের নেওয়া সবচেয়ে বড় ন্যারোবডি উড়োজাহাজ বহর সম্প্রসারণ কর্মসূচিগুলোর একটি।এয়ারলাইন্সটির মতে, এই বিনিয়োগ তাদের পরিচালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ বিমান চলাচল-সংশ্লিষ্ট জনবল গড়ে তোলা, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, পর্যটন খাতের বিকাশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।আগামী ২৯ জুলাই ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে এই বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘোষণা করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট (সেলস) পল রিগি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, সংশ্লিষ্ট বিমান লিজিং প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা এবং ভ্রমণশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।এয়ারলাইন্সটির দাবি, এই অধিগ্রহণের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে এত বড় পরিসরে উড়োজাহাজ বহরে যুক্ত করার উদ্যোগ নেওয়া বিশ্বের অল্প কয়েকটি এয়ারলাইন্সের কাতারে স্থান করে নেবে ইউএস-বাংলা। একই সঙ্গে বর্তমানে ন্যারোবডি উড়োজাহাজের ক্ষেত্রে এ ধরনের বড় পরিসরের অর্ডার দেওয়া একমাত্র এয়ারলাইন্সও হবে প্রতিষ্ঠানটি।

বাংলা সংবাদ
Airlines and Routes News | The Bangladesh Monitor